August 11, 2026, 10:26 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলবের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে ষাটনল ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।

গতকাল শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার মেঘনা নদীর তীরবর্তী অবস্থিত পশ্চিম লালপুর এবং চরচার আনি গ্রামের উত্তর পাশে পাড় ঘেঁষে বালু সন্ত্রাসীদের একটি মহল অবৈধ বাল্কহেড ও ড্রেজার দিয়ে রাতের আঁধারে বালু উত্তোল করে বেরিবাধসহ গ্রাম ও ফসলী জমিগুলোকে তীব্র ভাঙ্গনের কবলে নদী গর্ভে বিলিনের হুমকির মুখে ফেলে দেয়ার প্রতিবাদে ষাটনল ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, রুহুল আমিন মিয়াজী, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফি, ইউপি সদস্য মোশারফ হোসেন, ইঞ্জিনিয়ার নাঈমুর রহমান শাহীন, সালাউদ্দিন মিয়াজী, ইকবাল হোসেন, আল-আমিন, নাজমুল হাসান হুমায়ুন, কাদের বেপারী, মোহাম্মদ হাসান, রাকিবুল আলম সৈকত, তুষার মিয়া, শিহাব সিকদার, ফরহাদ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মেঘনা নদীর ষাটনল ইউনিয়নের বাসিন্দাদের বাধা উপেক্ষা করে  রাতের বেলা অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন হলেও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু বলছেন না।

তাঁরা বলেন, অব্যাহত বালু উত্তোলনে ষাটনল ইউনিয়নসহ নদীর তীরের ১০ গ্রামের মানুষ নদীভাঙনের আতঙ্কে আছেন। দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ হুমকির মধ্যে রয়েছে। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে অনেকের বসতভিটা ও ফসলি জমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা