July 25, 2026, 4:26 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা হকারের লাশ উদ্ধার

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে স্থানীয় এক নারী ফারজানা বেগম তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানান।

খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই সুমন চন্দ্র দে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে মোবাইল ফোন উদ্ধার করেন। সেখান থেকে ভিকটিমের স্ত্রী রিজমার সাথে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।

নিহতের নাম বিল্লাল মিয়া (২৬)। তিনি হবিগঞ্জের বানিয়াচং থানার বিথঙ্গল গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী রিজমা আক্তার জানান, বিল্লাল যাত্রাবাড়ির আড়ত থেকে মাছ কিনে দেশের বিভিন্ন জেলায় হকারি করে বিক্রি করতেন। ঘটনার দিনও সকালেই তিনি মাছ বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে বের হন। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা