April 24, 2026, 12:31 pm
শিরোনামঃ
চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ মতলব উত্তরে ইটভাটায় বিসিএস চিকিৎসকের মৃত্যু ইয়াবাসহ মতলবে বাবা-ছেলে গ্রেপ্তার মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে একদিনে চার বাসায় দুর্ধর্ষ চুরি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ এবং পদক্ষেপ : মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার মতলবে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, উঠছে নানা প্রশ্ন প্রেমের দর্শন : সূফীবাদে আল্লাহর সাথে সম্পর্ক আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরে মতলবে কেএফটির গ্রন্থ প্রকাশ

মতলবে একদিনে চার বাসায় দুর্ধর্ষ চুরি

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একদিনে সাংবাদিক- শিক্ষক দম্পতির বাসাসহ চারটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বুধবার(২২ এপ্রিল) উপজেলার টিএনটি, পশু হাসপাতাল মোড়, মুসলিমপাড়া ও মতলব বাজার এলাকায় চারটি বাসায় চুরির ঘটনা ঘটে।

চোরচক্র সাংবাদিক-শিক্ষক দম্পতির বাসার তালা ভেঙে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৯০ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে গেছে।

ভুক্তভোগী সাংবাদিক ও শিক্ষক দম্পতি মতলব পৌরসভার মুসলিম পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকার মতলব দক্ষিণ প্রতিনিধি ও আরিফুল ইসলামের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

ভুক্তভোগী আরিফুল ইসলাম বলেন, মতলব পৌরসভার মুসলিমপাড়ার জাহাঙ্গীর আলমের ৬ তলা ভবনের ৩ তলায় সপরিবারে বাসা নিয়ে বসবাস করি।বুধবার সকাল ১০:৪০ মিনিটে আমি বাসায় তালা দিয়ে বাহিরে যাই এবং দুপুর ১:৩০ মিনিটে বাসায় ফিরে এসে দেখি দরজা খোলা এবং তালা ভাঙা। বাসার ভিতরে ঢুকে দেখি সবকিছু তছনছ করে আলমারি থেকে আড়াই ভরি স্বর্নালঙ্কার ও ১ লাখ ৯০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

ভুক্তভোগী আরিফুল ইসলামের স্ত্রী মিতুল কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি প্রাইমারি স্কুলে চাকরি করি। প্রতিদিনের ন্যায় বুধবারেও সকাল ৯ টায় স্কুলে চলে গেছি। দুপুরে হঠাৎ খবর পাই আমার বাসায় চুরি হয়েছে। খবর পেয়ে এসে দেখি আমার সবকিছু চুরি হয়ে গেছে।

এদিকে, একইদিন উপজেলার মতলব পৌরসভার টিএনটি এলাকায়,পশু হাসপাতাল মোড়,বাজার এলাকায় একইদিনে  আরও তিনটি চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকার বাসিন্দারা ভয়ে ও আতংকে রয়েছেন। চোরচক্রকে ধরতে স্থানীয়রা প্রশাসনের কাছে জোড়ালো দাবি জানায়েছেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রকে আইনের আওতায় আনতে  অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা