September 9, 2026, 11:53 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলবে ছাত্রনেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের মায়ের ইন্তেকাল ; জানাযার শেষে দাফন সম্পন্ন

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর ষাটনল গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেনের মা মানোয়ার বেগম (৬৫) আর নেই।

গতকাল, ১৭ মে রাতের দিকে হঠাৎ স্ট্রোক করলে তাঁকে রাজধানীর নারায়ণগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে রাখা সত্ত্বেও মহান রাব্বুল আল আমিনের ডাকে সাড়া দিয়ে আজ রবিবার (১৮ মে ২০২৫) সকাল ১০টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

প্রয়াত মানোয়ার বেগমের স্বামী নুর মোহাম্মদ প্রধান। তিন ছেলে ও দুই মেয়ের জননী এই গৃহিণীর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

বাদ আসর ষাটনল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শাহজাহান সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম, এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান প্রমুখ। জানাজা নামাজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

শোকসন্তপ্ত পরিবারটি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে সবার নিকট দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা