October 2, 2026, 1:03 am
শিরোনামঃ
আল-কোরআন ও হাদিসের আলোকে শহীদ কে? মা ইলিশ রক্ষা : নিষেধাজ্ঞার পাশাপাশি জেলেদের বাঁচানোর দায়িত্বও চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা

মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান চালিয়ে ৭ ড্রেজার, ৬ বাল্কহেড জব্দ করা হয়েছে।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে মতলব উত্তরের ষাটনল এলাকায় অভিযান পরিচালনা করেন বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি ও চাঁদপুর কোস্ট গার্ড।

বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ বালু উত্তোলন করছে।

এ খবর পেয়ে চাঁদপুর কোস্ট গার্ড ও নৌ- পুলিশ যৌথ বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৭টি ড্রেজার, ৬টি বাল্কহেড ৩৪ ব্যক্তিকে গ্রেপ্তার করি।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা