September 27, 2026, 5:14 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মতলবে রাতে বিষ প্রয়োগে ধানক্ষেত নষ্ট, কেটে ফেলা হলো কলাগাছ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে আগাছানাশক ঔষধ প্রয়োগ করে এক কৃষকের ধানক্ষেত বিনষ্ট এবং কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান লস্কর (৫৮) ওই গ্রামের বাসিন্দা এবং ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গভীর রাতে দুর্বৃত্তরা মান্নান লস্করের প্রায় ৭৫ শতাংশ জমির ধানক্ষেতে আগাছানাশক ঔষধ ছিটিয়ে দেয়। এতে ধানের গাছ পুড়ে নষ্ট হয়ে যায়। একই সঙ্গে পাশের ২৫ শতাংশ জমিতে থাকা প্রায় ১২০টি কলাগাছ কেটে ফেলে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তের ছোট ভাই ও ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. হান্নান লস্কর বলেন, আমার ভাই জমিটি অন্যের কাছে পোষানি দিয়েছিলেন। ধান ও কলা দুই ধরনের ফসলই পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

লিখিত অভিযোগে মান্নান লস্কর উল্লেখ করেন, বিবাদীদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে তারা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। গত ৫ এপ্রিল ছেংগারচর বাজারে তাকে মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগে বলা হয়। পরবর্তীতে প্রকাশ্যে প্রাণনাশসহ ফসল ও সম্পদ ধ্বংসের হুমকি দেয় অভিযুক্তরা। অভিযোগে আহাম্মদ আলী ছৈয়াল (৫৫) ও তার ছেলে সাইফুল ইসলাম ছৈয়াল (২৫)-সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা