July 25, 2026, 3:24 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তরের চরশিবপুরে জমি নিয়ে উত্তেজনা ; প্রবাসীর পরিবারের নিরাপত্তাহীনতা

মতলব উত্তর প্রতিনিধি:

মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরশিবপুর গ্রামে জমি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার (৪২) গত ১৫ মার্চ ২০২৫ তারিখে মতলব উত্তর থানায় জমি দখলের অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শারমিন আক্তার চরশিবপুর মৌজায় ক্রয়কৃত এবং বায়না সূত্রে পাওয়া ৬০ শতক জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তার স্বামী মো.সুমন ব্যাপারী একজন প্রবাসী। স্বামী প্রবাসে থাকাকালীন সময়ে প্রতিবেশী মো. নাজমুল প্রধান, হারুন অর রশিদ প্রধান ও শাহিন প্রধান জমি দখলের চেষ্টা চালায়। অভিযোগে বলা হয়, তারা গাছপালা কেটে ফেলে, সীমানা পিলার উপড়ে জমিতে জোরপূর্বক প্রবেশ করে এবং প্রতিবাদ করলে শারমিন আক্তারকে গালিগালাজ ও খুন-জখমের হুমকি দেয়। এমনকি লাঠি, দা ও ছেনা নিয়ে হামলার চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে।

জানা যায়, উক্ত জমি নন্দলালপুর মৌজার সাবেক খতিয়ান ১০৫৯ এবং বর্তমান ৪০৭৩, ৪০৮৬, ৪০৮৫ দাগভুক্ত, মোট ৬১ শতাংশ জমির মধ্যে ৪৮ শতাংশ জমি সাব কবালার মাধ্যমে এবং বাকি ১৩ শতাংশ ২৩ জন অংশীদারদের কাছ থেকে খরিদ করা হয়। এই জমির মধ্যে আ. রশিদ ব্যাপারী মালিক ২৩ শতাংশ, তার পুত্র মো. সুমন ব্যাপারী ১৭.৭৫ শতাংশ এবং শারমিন আক্তার ৫ শতাংশের মালিকানা দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত হারুন রশিদ প্রধান ও শাহিন প্রধান, পিতা মৃত সায়েদ আলী প্রধান এবং নাজমুল হাসান, পিতা হারুন রশিদ প্রধান—তারা কোনো বৈধ কাগজপত্র না দেখিয়েই জমির মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগকারীর দাবি।

শারমিন আক্তার বলেন, “আমি এবং আমার সন্তানরা চরম নিরাপত্তাহীনতায় আছি। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোন প্রতিকার পাইনি, তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।”

প্রবাস ফেরত মো. সুমন ব্যাপারী বলেন,“আমি দীর্ঘদিন প্রবাসে থেকে কষ্টার্জিত অর্থ দিয়ে এই জমি কিনেছি। জমির দলিলপত্র, রেজিস্ট্রি, খাজনা-খারিজ সবকিছু নিয়ম মাফিক করা আছে। আমার স্ত্রী ও পরিবার এই জমি ভোগদখল করে আসছিল। অথচ আমি দেশে ফিরে দেখি, কিছু মানুষ জোর করে আমাদের জমি দখল করতে চায়। তারা কোনো কাগজপত্র ছাড়াই আমাদের জমিতে হামলা চালিয়েছে, গাছপালা কেটে ফেলেছে, পিলার তুলে ফেলেছে। এমনকি আমার স্ত্রী ও সন্তানদের হুমকি দিয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন,“আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি চাই প্রশাসন যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। একই সঙ্গে আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুক। কোনো প্রকার সংঘর্ষ বা বিশৃঙ্খলা আমরা চাই না, তবে আমাদের অধিকার রক্ষায় প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাব।”

ইসলামাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. ফয়েজ সরকার বলেন, “এই জমির পাশেই আমাদের সম্পত্তি রয়েছে। আমি জানি, আ. রশিদ গং ক্রয় সূত্রে এই জমির মালিক। হারুন রশিদ প্রধানের পক্ষ থেকে জমির মালিকানার কোনো প্রমাণপত্র দেখানো হয়নি। আমরা স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টা করলেও তারা দলিল দেখাতে ব্যর্থ হয়েছেন।”

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা