August 11, 2026, 3:12 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরের নবাগত নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা

মমিনুল ইসলাম :

একি মিত্র চাকমা (১৭৮৪৫) কে মতলব উত্তর উপজেলার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একি মিত্র চাকমা’সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে পদায়ন করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মতলব উত্তর উপজেলার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া একি মিত্র চাকমা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর এর ইউএনও হিসাবে কর্মরত আছেন। বাঞ্চারামপুরে তিনি ২০২২ সালের ২১ এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন। একি মিত্র চাকমা বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের একজন সদস্য। তাঁর নিজের বাড়ি রাঙ্গামাটি জেলায়।

অপরদিকে, মতলব উত্তর উপজেলার বর্তমান ইউএনও আশরাফুল হাসানকে (১৭৮৪৫)কে একই প্রজ্ঞাপনে কক্সবাজার জেলার রামু’র ইউএনও হিসাবে বদলী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা