চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্না (৫৫) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক সন্তানও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানান নামাজের পূর্বে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পুত্র ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দীন প্রমুখ।
এ সময় জেলা বিএনপি সদস্য আলমগীর সরকার, আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার’সহ উপজেলা বিএনপি, ছেংগারচর পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।