August 15, 2026, 3:13 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরের বিএনপি নেতাদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের

মমিনুল ইসলাম:
Oplus_131072

দেশের বিভিন্ন মিডিয়ার গুরুত্বপূর্ণ পোস্টে এখনো ফ্যাসিবাদের দোসরা ঘাপটি মেরে বসে থেকে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমরা জানি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এটা থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্রে কথা বলার অধিকার সবার থাকবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকারের বাড়িতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, ১৬ বছর পর দেশের মানুষ শান্তিপূর্ণ ভাবে ঈদ উদযাপন করতে পেরেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে ঈদের সময় হামলা মামলার ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে আসতে দেয়নি। মিথ্যা মামলা দিয়ে নির্যাতন ও জুলুম করেছে তারা।

ইসহাক সরকার বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা দাবি সকলের কাছে অলরেডি পৌঁছে গিয়েছে। একটি দেশে রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য সমস্ত কিছুই এ দফার মধ্যে রয়েছে। ৩১ দফা শুধু বিএনপির নয়, এটা সব দলের দফা। ৩১ দফা জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, সহ কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকার, সদস্য আব্দুল মান্নান লস্কর, এএসপি মতলব সার্কেল মো. খাইরুল কবির, জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক হিরো জাকির, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ছেংগারচর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা