August 14, 2026, 8:08 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরের মেঘনা নদীতে ভেসে ওঠা চরাঞ্চলের জমি ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি

মতলব উত্তর প্রতিনিধি :
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের মেঘনা নদীতে ভেসে ওঠা চরাঞ্চলের জমি ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী মৃত সেকান্তর আলী প্রধানের ছেলে আলী আহাম্মদ (৬২) বাদী হয়ে একই এলাকার মৃত হাবিব উল্লাহ প্রধানের ছেলে আওলাদ হোসেন (৪৫) এবং মৃত আলী রাজা প্রধানের ছেলে মো. হেদায়েত উল্লাহ (৫০) কে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৩৬ বছর আগে উলুকান্দা গ্রামটি নদীগর্ভে বিলিন হলে আলী আহাম্মদ মোহনপুর কিছু দিন বসবাসের পর স্ত্রী সন্তান নিয়ে যশোর জেলায় চলে যায়। বর্তমানে তারা স্ত্রী সন্তান নিয়ে যশোর জেলাতে বসবাস করে আসছে। নদী ভাঙ্গনের ১০ বৎসর পর উক্ত গ্রামটিতে পুনরায় চর ভাসলে গ্রামের অনেকেই সেই চরের জায়গায় পুনরায় বসবাস করা শুরু করলেও আলী আহাম্মদ তার পরিবার নিয়ে যশোরেই বসবাস করছে। এবং তারা মাঝে মধ্যে উলুকান্দা গ্রামের বাড়ী আসে। সেখানেই বিবাহ দেন নাতিন মানসুরা আক্তারকে।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকার সময় আলী আহাম্মদ তার নাতিনের বাড়িতে বেড়াতে আসলে বিবাদী আওলাদ হোসেন এবং মো. হেদায়েত উল্লাহ প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হুমকি ধামকি ও মারমুখী আচার আচরণ করে। বিবাদীদের সাথে তাহাদের জায়গা জমি নিয়ে পূর্ব হতে বিরোধ চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ্য রয়েছে।

অভিযোগ সূত্র আরো জানা যায়, ঘটনার তারিখ ও সময় ঘটনাস্থল বাদী আলী আহাম্মদ তার নাতীনের বসত ঘরের ভিতর দুপুরের খাবার খাওয়াবস্থায় বিবাদীরা এবং অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীদেরকে সাথে নিয়া আলী আহাম্মদকে আক্রমন করে। তাদের হাতে লোহার ধারালো ছেনা ও সাবল নিয়া বাদীক গলায় ধরে হুমকি ধামকি প্রদান করে বলে বাদী পক্ষের কেউ যেন আর কোন দিন অত্র এলাকায় না আসে এবং জায়গা জমির বিষয়ে কোন কথাবার্তা না বলে। উক্ত সময়ে বাদী আলী আহাম্মদকে মারধর ঠেলা ধাক্কা মারিয়া প্রান নাশের হুমকি ধামকি দিয়া ঘটনাস্থল থেকে চলে যায়।

এ বিষয়ে বাদী আলী আহাম্মদ জানান, আমি আমার পৈত্রিক সম্পত্তি চাওয়ায় গতকাল উলকান্দা গ্রামে আমার নাতীনের বাড়িতে আলসে বিবাদী আওলাদ হোসেন এবং মো. হেদায়েত উল্লাহ সহ আরো কয়েকজন আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আর তারা বলে আমি যাতে আর কোনদিন তাদের কাছে জায়গা জমি না চাই এবং এই এলাকায় ফিরে না আসি। আমি এখন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চাই।

অভিযুক্ত আওলাদ হোসেন এবং মো. হেদায়েত উল্লাহর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইন অনুভবের ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা