June 25, 2026, 6:23 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

মতলব উত্তরের সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক দর্জি গ্রেপ্তার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কোতয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১২টার দিকে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপৃতারকৃত মানিক দর্জি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ এলাকার মৃত ইসহাক দর্জি ও মরহুমা আনোয়ারা বেগমের পুত্র।

এডিসি হেলালউদ্দিন ভূইয়া আরও বলেন, গ্রেফতারের পর মানিক দর্জিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মানিক দর্জি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘনিষ্ঠ সহচর ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা