September 16, 2026, 9:24 am
শিরোনামঃ
তানভীর হুদার রাজনৈতিক জীবন কোটচাঁদপুর প্রেসক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী মতলব উত্তরে অটোরিক্সায় কেড়ে নিল বৃদ্ধের প্রাণ সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত জামালের লাশ মতলবে, জানাজায় মানুষের ঢল বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের  মরদেহ উদ্ধার, আটক ৫ আমনের জমিতে আগাছার সঙ্গে যুদ্ধ, ভালো ফলনের আশায় কৃষক মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা

মতলব উত্তরে অটোরিক্সায় কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেকান্দর বেপারী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেকান্দর বেপারী উপজেলার মৌটুপী বেপারী বাড়ি (মান্দারতলী) এলাকার মৃত সায়েদ আলী বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমিয়াপুর মোড়ে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সেকান্দর বেপারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ হাসপাতালে গিয়ে স্বজনদের শনাক্তের ভিত্তিতে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার আগ্রহ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা