September 26, 2026, 1:19 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মতলব উত্তরে অসদুপায়ের দায়ে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার ও ৫ শিক্ষককে অব্যাহতি 

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর)প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার এবং পাঁচ শিক্ষককে মৌখিক অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৮জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করে নকল বা অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীদের বহিষ্কার করেন এবং  কক্ষ পরিদর্শক পাঁচ জন শিক্ষককে অব্যাহতি দেন।
কেন্দ্র সচিব মাসুদ পারভেজ পাঁচ শিক্ষকের অব্যহতির সত্যতা নিশ্চিত করে বলেন, অসদুপায়ের দায়ে তাদের অব্যাহতি প্রদান করা হয়। তিনি আরও জানান বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ৬ জন অনিয়মিত ছাত্র-ছাত্রী ও নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের একজন নিয়মিত ছাত্রী। কেন্দ্রে প্রবেশের সময়ে তাদের পরিহিত শার্টের মধ্যে লিখে নকল নিয়ে আসেন তাঁরা। পরিদর্শনের সময় তাঁদের কাছে নকল পাওয়া গেলে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মাহমুদা কুলসুম মনি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা