August 14, 2026, 7:18 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে আবার বেড়েছে ডেঙ্গুর প্রকোপ : তিন সপ্তাহে ২৯ রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি!

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় নতুন করে বেড়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। গত অক্টোবরের চেয়ে নভেম্বর মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন সপ্তাহে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কিছু রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন, এবং ৫জন ডেঙ্গু রোগীর অবস্থা অসংখ্যজনক থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ রেফার করা হয়।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর মাসে ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নেয়। গত ২১ দিনেই চিকিৎসা নিয়েছেন ২৯ জন। অবস্থা অসংখ্যজনক থাকায় ঢাকায় রেফার করা হয় ৫জন ডেঙ্গু রোগীকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত  হাসিবুর রহমান শান্ত জানান, গত ৩-৪ দিন শরীরে প্রচন্ড জ্বর, মাথা ব্যাথা ও বমি নিয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ডাক্তারের পরামর্শ ডেঙ্গু পরীক্ষার পর তারা পজিটিভ জানতে পারেন। তবে এখন তারা আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করছেন।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিবুল ইসলাম বলেন, ডেঙ্গু মশাবাহিত একটি রোগ। ডেঙ্গু থেকে রক্ষা পেতে হলে এডিস মশা নিধন করতে হবে। মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। এক্ষেত্রে অবহেলা করা হলে সামনে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলে সতর্ক করলেন তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বর হলো ব্যাকবোন ফিভার। ডেঙ্গু হলে প্রচণ্ড মাথাব্যথা হয়, সারা শরীরে র‍্যাশ ওঠে ও ১০৩-১০৫ ডিগ্রি তাপমাত্রার জ্বর আসে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জ্বর হলে শুধু প্যারাসিটামল ওষুধ খেতে হবে। এসপিরিন জাতীয় কোনো ওষুধ খাওয়া যাবে না। প্রচুর পানি খেতে হবে। একই সঙ্গে সিভিসি পরীক্ষা করিয়ে দেখতে হবে। প্লাটিলেট যদি ১ লাখের নিচে নেমে আসে তাহলে হাসপাতালে ভর্তি হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা