October 1, 2026, 10:55 pm
শিরোনামঃ
আল-কোরআন ও হাদিসের আলোকে শহীদ কে? মা ইলিশ রক্ষা : নিষেধাজ্ঞার পাশাপাশি জেলেদের বাঁচানোর দায়িত্বও চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা

মতলব উত্তরে ইলিশ রক্ষা অভিযানে ৫ জনের কারাদণ্ড

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে সরকারি আদেশ অমান্য করে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে ৫ জেলেকে আটক করে তাদের ৭দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং একজনকে মুচলিকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলায় ঝড় বৃষ্টির পরীক্ষা করে মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে উপজেলা মৎস্য অফিস এ অভিযান চালিয়ে জেলেদের আটক, উল্লিখিত জাল জব্দ করা হয়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  বিজয় কুমার দাস বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষ্যে মতলবের মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ছাড়া একজনকে মুচলিকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলেদেরকে নিয়মিত জেল, জরিমানাসহ জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা