সারাদেশের মতো মতলব উত্তর উপজেলায়ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও কারিগরী শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষার এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার এসএসসিতে মোট পরীক্ষার্থী-৩৯৫৭জন, মোট পাস করেছে ১৯৬৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, পাসের হার ৪৯.৬০%। ভোকেশনালে মোট পরীক্ষার্থী-২৪৭ জন, মোট পাস-১৬১ জন, জিপিএ-৫-১০ জন,পাসের হার ৬৫.১৮%। দাখিলে মোট পরীক্ষার্থী -৫১৫ জন, মোট পাস-২৫৫ জন জিপিএ-৫ পেয়েছে ০৪ জন, পাসের হার ৪৯.৫১%।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির কাছে ফলাফল জমা দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম। এ সময় সাথে ছিলেন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।
নিচে স্কুল ও মাদ্রাসাভিত্তিক ফলাফল দেওয়া হলো :
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩১ জন, পাস করেছে ৪৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। মাথাভাংগা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৫ জন, পাস করেছে ৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২২ জন, পাস করেছে ৪৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ জন, পাস করেছে ২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন, নীলনগর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ জন, পাস করেছে ১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬৪ জন, পাস করেছে ১১৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন। মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০ জন, পাস করেছে ৩১ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫৬ জন, পাস করেছে ১৩৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন। ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫৫ জন, পাস করেছে ৮৩ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। শরিফ উল্লাহ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৪ জন, পাস করেছে ৪৯ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। লুধুয়া স্কুল এন্ড কলেজ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ জন, পাস করেছে ৫৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। ছিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ জন, পাস করেছে ১৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫২ জন, পাস করেছে ০৩ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন, টি কার্টার একাডেমীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন, পাস করেছে ১২ জন, জিপিএ-৫ পেয়েছে জন, পাসের হার শতভাগ। মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩৩ জন, পাস করেছে ৬৪ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। নিশ্চিন্তুপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০০ জন, পাস করেছে ৯০ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। দূর্গাপুর জনকল্যান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১০ জন, পাস করেছে ৫৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ জন, পাস করেছে ৫২ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। বাগানবাড়ী আইডিয়াল একাডেমীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫০ জন, পাস করেছে ১০৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। বদরপুর আকবর আলীখান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ জন, পাস করেছে ৪১ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২০ জন, পাস করেছে ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ জন, পাস করেছে ২৯ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। কালিপুর হাই স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭৪ জন, পাস করেছে ১১৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ জন, পাস করেছে ৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৭ জন, পাস করেছে ৫০ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। ওটারচর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩২ জন, পাস করেছে ৫৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। অলিপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩ জন, পাস করেছে ৩৫ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। জীবগাও জেনারেল হক উচ্চ বিদ্যালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭১ জন, পাস করেছে ৩৮ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন।রুহিতারপাড় দেওয়ানজীকান্দি মরাধন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ জন, পাস করেছে ১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন।জমিলাখাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৮ জন, পাস করেছে ৪১ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। ফতেপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৬ জন, পাস করেছে ৩৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। ইন্দুরীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ জন, পাস করেছে ১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩১ জন, পাস করেছে ৪৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। চরপাথালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬১ জন, পাস করেছে ১৪ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। নাউরী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪২ জন, পাস করেছে ১৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। আলী আহম্মদ মিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭১ জন, পাস করেছে ১১ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। নাওভাংগা জয়পুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ জন, পাস করেছে ৫৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। হাজী মইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ জন, পাস করেছে ৫৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। গাজীপুর কেএ এল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৭ জন, পাস করেছে ২১ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন।
ভোকেশনাল পরীক্ষায় জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৯, পাস করেছে ৬৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০, পাস করেছে ৩০ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৫, পাস করেছে ২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩, পাস করেছে ৩৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০, পাস করেছে ২৯জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন।সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯, পাস করেছে ২৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০জন। হাশিমপুর আলিম মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯, পাস করেছে ১৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০জন। নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৮, পাস করেছে ২৪ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। বদরপুর আদমিয়া ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২, পাস করেছে ২৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। লবাইরকান্দি আলিম মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪১, পাস করেছে ১৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসামোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩, পাস করেছে ২৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। আমিয়াপুর মহিলা দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১, পাস করেছে ১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। রসূলপুর হাজী চাঁনবক্স সরকার দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪, পাস করেছে ১৪ জন, জিপিএ-৫ পেয়েছে ০০জন। আউলিয়াবাগ দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪, পাস করেছে ৩৪ জন, জিপিএ-৫ পেয়েছে ০৪ জন, পাসের হার শতভাগ। দশানী বোরহানুল উলূম দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২, পাস করেছে ১১ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। লুধুয়া আহমদিয়া (স.) দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২, পাস করেছে ১৪ জন জিপিএ-৫ পেয়েছে ০০ জন।