August 14, 2026, 8:07 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ!

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মেহেদী হাসান। সিদ্ধান্তের পর বুধবার (৪ ডিসেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ ভবনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন তিনি।

মিলাদ মাহফিল ও আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. মান্নান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলাকান্দা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন, বিএনপি নেতা কাশেম বেপারী, সাংবাদিক জাকির হোসেন বাদশা, ইউপি সদস্য মো. মাসুদ রানা, কবির হোসেন, মো. আব্দুস সাত্তার, সাইদুর রহমান শিপলু, সমাজ সেবক আবুল হোসেন বেপারী, আবু মুছা প্রমুখ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের পরে মো. মেহেদী হাসান বলেন, আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর যে অর্পিত দায়িত্ব দেয়া হয়েছে আমি যেন তা অক্ষর অক্ষরে পালন করতে পারি। এজন্য আমি আমার ইউনিয়নবাসীর সকলের সহযোগিতা কামনা করছি। আমি ইউনিয়ন পরিষদের সচিব, সকল সদস্য ও  স্টাফদের নিয়ে একটি মডেল ইউনিয়ন গঠন করার লক্ষে কাজ করে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব সততা ও আদর্শের সাথে পালন করতে পারি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাব।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা