September 10, 2026, 1:29 am
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

মমিনুল ইসলাম:
প্রতিকী ছবি।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের চরমাছুয়া গ্রামে গলায় ফাঁসি দিয়ে শামীমা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল অনুমান ১০টা ১৫ মিনিটের দিকে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের জানায়, শামীমা আক্তার ২০২৪ সালে মতলব রয়মননেছা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ঘটনার দিন সকালে তিনি মোবাইলে কারও সঙ্গে কথা বলছিলেন, তবে কার সঙ্গে কথা হচ্ছিল তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। পরিবারের ধারণা, প্রেমঘটিত কোনো কারণেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

শামীমা আক্তারের মা ফাতেমা বেগম জানান, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করি। প্রতিবেশীরা এসে মেয়েকে নামায়, কিন্তু ততক্ষণে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিহত শামীমা আক্তার চরমাছুয়া মিজি বাড়ির সালাউদ্দিন মিজি ও ফাতেমা বেগমের মেয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা