September 9, 2026, 11:54 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তরে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সানাতের কান্দি গ্রামে গৃহবধূর বিষপ্রানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

ঘটনার বিবরনে ফতেপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার কাজী মোস্তাক আহমেদ বলেন, সানাতের কান্দি গ্রামের নুরুমিয়া প্রধান (৬০) মতলব দক্ষিণ উপজেলার উত্তর উদ্দমদী গ্রামের শাহিনুরকে গত তিন মাস পূর্বে বিবাহ করেন।

গতকাল ১৫ মে ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৮ টায় স্বামী নুরু প্রধানের সাথে অভিমান করে শাহিনুর বেগম (৪৫) ঘাসের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পরেন। পরে স্থানীয়রা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এখানে তার অবস্থার অবনতি দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানেও  তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে ঢাকায় রেফার করা হলে ঢাকা যাওয়ার পথে মদনপুর নামক স্থানে গতকাল রাত বারটায় ইন্তেকাল করেন।

এ বিষয়ে থানায় খবর দেয়া হলে  মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল এসে  মৃতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন।

ময়নাতদন্তের পর মৃতের লাশ গ্রামের বাড়িতে এনে দাফন সম্পন্ন করেন এলাকাবাসি।

জানা গেছে, তাদের দুজনের এটি দ্বিতীয় বিয়ে। শাহিনুরের আগের সংসারে একজন কন্যা সন্তান রয়েছে এবং নুরু প্রধানের আগের সংসারে দুজন ছেলে ও একজন কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা