November 23, 2026, 3:13 am
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

মতলব উত্তরে কৃষি জমি বিনষ্ট ; ৯৯৯ এ কল দেয়ার পর ভেকু জব্দ!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি গ্রামে আবাদী কৃষি জমি বিনষ্ট করার অভিযোগে একটি ভেকু জব্দ করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর সোমবার রাতে কৃষি জমি নষ্ট করে বাড়ির করার লক্ষ্যে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় জমির মালিক ৯৯৯ এ কল করেন। পরে পুলিশ এসে ভেকু মেশিনটি জব্দ করে।

জানা গেছে, বড় চরকালিয়া মৌজার ৭০৩ খতিয়ানে ৪২২ দাগে ৩৫ শতাংশ জমিতে জায়গার মালিক মুক্তিযোদ্ধা মৃত জামাল উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কৃষি ফসল চাষ করে আসছে। কিন্তু গত কয়েক বছর আগে দেলোয়ার হোসেনের ফুফাতো ভাই জায়গার মালিকানা দাবি করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দেখা দেয় ভাগবিতন্ডতা ও আদালতে মামলাও হয়েছে। কিন্তু কাগজপত্র ও দখলীয় সুত্রে দেখা গেছে দেলোয়ার হোসেনই ওয়ারিশ সুত্রে উক্ত জমির প্রকৃত মালিক। ওই কৃষি জমি দখলের ৩০ ডিসেম্বর রাতে ভেকু দিয়ে মাটি কাটা শুরু করলে দেলোয়ার ৯৯৯ এ কল করেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসেন এবং ভেকুটি জব্দ করে স্থানীয় একজনের হেফাজতে রাখা হয়।

দেলোয়ার হোসেন বলেন, আমি ছোট বেলা থেকেই দেখছি আমার বাবা এই জমি চাষ করেন। বড় হয়ে আমি নিজেও চাষ করি। কিন্তু আমার ফুফাতো ভাই তাদের জমি মনে উক্ত জমি দখল করতে রাতের আধারে ভেকু মেশিন মাটি কাটা শুরু করে। পরে আমি ৯৯৯ এ কল করে আইনের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, আমার জমি বাঁচাতে আদালতে মামলা করেছি। সেই মামলায় ভুমি অফিসের প্রতিবেদনও আমার পক্ষে আছে। সুতরাং তারা জোড় করে আমার জমি দখল করতে চাইলেও পারবে না। তাছাড়া কৃষি মাটি কেটে নস্ট করারও বেআইনি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, কল আসার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন মাটি কাটা বন্ধ আছে। তিনি আরও বলেন, জায়গা জমি সংক্রান্ত বিষয়গুলো বিজ্ঞ আদালতের বিষয়। অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, কৃষি জমি নস্ট করা আইনগত দণ্ডনীয় অপরাধ। তবে এই বিষয়টি যেতে ফৌজদারী অপরাধে পড়ে সেক্ষেত্রে এডিএম কোর্টে মামলা করলে আইগত সহায়তা পাবে। তবে বিষয়টি আমি খোঁজ খবর নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা