September 11, 2026, 3:08 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

মতলব উত্তরে কৃষি ব্যাংক স্থানান্তরের ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নাউরী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
 
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৮৮ সালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ভবনে যাত্রা শুরু করে কৃষি ব্যাংকের এই শাখা। গত ৩৮ বছর ধরে সুনামের সাথে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ব্যাংকের জন্য বিদ্যালয়ের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি কিছু মহল প্ররোচনায় এ শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।
 
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা চাই ব্যাংকের শাখা এখানেই থাকবে। কেউ অতিউৎসাহী হয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করলে আন্দোলনের মাধ্যমে আমরা তা প্রতিহত করব। যেকোনো মূল্যে এ ব্যাংক আমরা এখানে রাখবই। এ বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক শাখা, চাঁদপুর জেলা প্রশাসক’সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলেও তারা জানান।
 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাউরী এলাকার আন্দোলন কমিটির উপদেষ্টা আবুল হোসেন খন্দকার, আহ্বায়ক মোবারক হোসেন প্রধান, সদস্য সচিব কামাল হোসেন, সদস্য শাহাবুদ্দীন ভূঁইয়া, খন্দকার রেজওয়ান, মো. আলাল, আব্দুল আউয়াল, ওচমানগনী মাষ্টার, এটিএম আব্দুল জলিল, মো. তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন ফকির, বোরহান, আব্বাস উদ্দিন সিরাজ, ফজলুল হক মাষ্টার ও সদস্য নুরুল হুদা ফয়েজী প্রমুখ।
 
সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। এতে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশেপাশের বিভিন্ন এলাকার হাজারো জনতা অংশগ্রহণ করেন।
 
আয়োজনে ছিলেন নাউরী এলাকার সর্বস্তরের জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা