November 24, 2026, 2:26 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মতলব উত্তরে খবির হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন!

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের অটোকিকশা চালক খবির উদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর থানার সামনে মানববন্ধনে নিহতের স্বজন, রাজনৈতিক সহকর্মী, নারী-পুরুষ ও ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

ফতেপুর পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও হত্যার প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা খবির উদ্দিন ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ লাভলুর হত্যায় জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক এম ইলিয়াছ আলী, আহসান হাবীব নান্টু, রবিউল্লাহ মিয়াজি, মহসিন দেওয়ান, গাজী আল আমিন, বিল্লাহ হোসেন বাবু, নিহত খবিরের স্ত্রী  মাসুদা  বেগম, ফেরদৌসি আক্তার, হাসিনা স্বপ্নাসহ অনেকে।

৩ সেপ্টেম্বরে রাতে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের খাল থেকে খবির উদ্দিন নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য যে, এ মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা