September 26, 2026, 1:21 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মতলব উত্তরে খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতীর স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ আজ শুরু

মমিনুল ইসলাম:

ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে মতলব উত্তরের ছেংগারচর পৌর এলাকার জোরখালী গ্রামের দুলাল ফকিরের বাড়িতে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ওলী, তরিকতে চিশতিয়ার শীরমনি আতায়ে রাসূল হযরত খাজা মইনুদ্দিন চিশতি গরীবে নেওয়াজ (রাঃ আঃ)-এর স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ মোবারক ও মিলাদ মাহফিল শনিবার থেকে শুরু।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে জোরখালী পূর্ব পাড়া জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও দুলাল ফকিরের মায়ের মাজারে ফুলের শ্রদ্ধাঞ্জলী ও গিলাপ চরানোর মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শুরু করা হবে।

রবিবার ফাতেহা পাঠ, ছেমা মাহফিল, ও বিশেষ মুনাজাতের মধ্যে দিয়ে খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতীর স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ মোবারকের কার্যক্রম শেষ হবে।

ওরশ মোবারকে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে ওরশের সমুদয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা