September 11, 2026, 4:16 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

মতলব উত্তরে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দি কবরস্থান সংলগ্ন খালে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-৩ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে পরিচয় শনাক্ত হয় মৃত ব্যক্তিটি উপজেলার ফরিদকান্দি গ্রামের সফিকুল ইসলামের ছেলে রাকিবুল হাসান (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল হাসান ছিলেন একজন শারীরিক প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত যুবক। বুধবার বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হন, এরপর আর ফেরেননি।

এ বিষয়ে মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে দুর্ঘটনাবশত পানিতে পড়ে মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা