November 25, 2026, 6:25 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা ও সাংস্কৃতিক উৎসব

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর ঐতিহ্যবাহী ঘনিয়ারপাড়ে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা কমপ্লেক্স মাঠে ঘনিয়ারপাড় যুবসমাজের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা।

মেলায় বিভিন্ন রকমের দোকানপাট বসে। খেলনা, মাটির তৈরি সামগ্রী, হস্তশিল্প, খাবারের স্টলসহ নানা আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতিতে মেলাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহকারী অধ্যাপক ডা. বশির আহমেদ খান। তিনি বলেন, বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন ও ছাত্রনেতা মোল্লা ইমন’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা নূরনবী মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিল ঘনিয়ারপাড় যুবসমাজ।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীত ‘দাগ’ শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের নৃত্যশিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন।

বৈশাখী এ আয়োজন ঘিরে দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিল পুরো এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা