July 25, 2026, 2:01 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তরে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

মমিনুল ইসলাম:
????????????

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নীলা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

নিহত নীলা আক্তারের রিহান(৭) ও আরিয়ান দেড় বছর বয়সী ২টি সন্তান রয়েছে। তিনি ওই গ্রামের রনি দেওয়ানের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় যে, নীলা আক্তার স্বামী রনি দেওয়ান একজন অটোচালক। তার স্বামীর সাথে প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হত। সেই সুত্রেই শুক্রবার বিকেলে দো-চালা টিনের বসতঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যায়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গৃহবধূ নীলা আক্তারের আত্মহত্যার খবর জানতে পেরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ আগামীকাল শনিবার (১২ এপ্রিল) সকালে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা