May 11, 2026, 6:56 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
ক্যাপশন: চাঁদা দাবিতে হামলার অভিযোগে আহত ব্যবসায়ী রাজিব মিয়াজী।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ওপর হামলা, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রিটন মিয়াজী, মফিজ মিয়াজী, শাহ আলম মিয়াজী ও রিপন পাটোয়ারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি দায়ের করেন উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের বিনন্দপুর গ্রামের বাসিন্দা মো. রাজিব মিয়াজী (২৯)।

তিনি মতলব উত্তর আমলী আদালতে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬(২) ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজিব মিয়াজী দীর্ঘদিন সিঙ্গাপুরে থাকার পর দেশে ফিরে নিজ গ্রামে “মায়ের দোয়া এন্টারপ্রাইজ” নামে একটি টেলিকম ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সেখানে নগদ, বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করা হতো। অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

ঘটনার বিবরণে উল্লেখ করা হয়, গত ৬ মে বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে রাজিব মিয়াজী দোকানে যাওয়ার পথে বিনন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানের সামনে পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করে। এসময় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।

অভিযোগ অনুযায়ী, ২ নম্বর আসামি মো. মফিজ মিয়াজী তার নাকে ঘুষি মেরে রক্তাক্ত জখম করেন। ১ নম্বর আসামি রিটন মিয়াজী কাঠের রোয়া দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া ছুরিকাঘাতে তার বাম হাতের তালু কেটে যায় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। ৪ নম্বর আসামি শাহ আলম মিয়াজী কাঠের রোয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগে বলা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, ৩ নম্বর আসামি রিপন পাটোয়ারী তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ব্যবসার ৩ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত রাজিবকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বাদী রাজিব মিয়াজী বলেন, আমি বিদেশ থেকে এসে কষ্ট করে ব্যবসা শুরু করি। কিন্তু আসামিরা দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন টাকা দিতে রাজি না হওয়ায় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমার কাছে থাকা ব্যবসার টাকা ছিনিয়ে নেয়। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। তিনি আরও অভিযোগ করেন, হামলার পর আসামিরা মামলা করলে হত্যার হুমকিও দিয়েছে।

রাজিবের মা জারিয়া বেগম জানান, আমার ছেলেকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমি আমার ছেলের ওপর হামলার সঠিক বিচার চাই।

বিবাদীপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা