November 25, 2026, 7:01 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে জাটকা রক্ষায় ৬ জেলে আটক, ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মমিনুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি :
Oplus_16908288

সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি কঠোর অবস্থান নিয়েছে। দুই মাসব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকেই পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে দিন-রাত ব্যাপক নৌ টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের তৃতীয় দিনেও অবৈধভাবে জাটকা আহরণের দায়ে ৬ জন জেলেকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে দুটি মাছধরা নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে নদীর বিভিন্ন স্থানে মালিকবিহীন অবস্থায় পাওয়া প্রায় ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জাল মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আটককৃত জেলেরা হলেন— মহসীন (৪৬), মো. রনি জম্মাদার (২৩), মোহাম্মদ সাদ্দাম হোসেন (২৬), মো. রিপন (২১), মো. রাসেল ওরফে ফয়সাল (২৩) এবং মো. জনি জমাদ্দার (২০)। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফাঁড়ি সূত্র আরও জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঘোষিত জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার নদীপথে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। মোহনপুর, বাহাদুরপুর, ষাটনল, বাহেরচর, এখলাছপুর ও চরওমেদসহ গুরুত্বপূর্ণ মাছ আহরণ এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ জাল ব্যবহার করে জাটকা শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মুহাম্মদ আলী বলেন, “জাটকা আমাদের জাতীয় সম্পদ এবং ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের মূল ভিত্তি। আজকের জাটকা রক্ষা করতে পারলে আগামী দিনে ইলিশ উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, শুধুমাত্র আইন প্রয়োগ নয়, জেলে ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও জোরদার করা হয়েছে। হাট-বাজার, মাছ আড়ৎ ও লঞ্চঘাট এলাকায় সচেতনতামূলক ব্যানার স্থাপন, লিফলেট বিতরণ এবং জেলে পল্লীতে উঠান বৈঠকের মাধ্যমে জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সরকারের প্রদত্ত প্রণোদনা, বিকল্প কর্মসংস্থান ও আইনগত বিধান সম্পর্কেও জেলেদের অবহিত করা হচ্ছে।

নৌ পুলিশ জানায়, জাটকা রক্ষায় ঘোষিত সময়সীমা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে অবৈধ মাছ আহরণ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রশাসন বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা