November 25, 2026, 6:49 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট, ব্যবসায়ীকে জরিমানা

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পেট্রোলিয়াম মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট **রহমত উল্লাহ**। এ সময় মতলব উত্তর থানার এসআই **শাহাদাত হোসেন**সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই ব্যবসায়ীর কাছে মজুদ থাকা ২৩ ব্যারেল ডিজেল ও ৯ ব্যারেল পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিক্রির রশিদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। অভিযানে অবৈধ মজুদের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং মজুদকৃত জ্বালানি সরকারি মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কেউ যদি ভবিষ্যতে এমন অনিয়মে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দেশে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি ঠেকাতে সরকার সারাদেশে মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা