August 16, 2026, 9:08 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে ট্রলী-অটো মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া এলাকায় বেড়ীবাঁধ সড়কে ট্রলী ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাবিলা ব্রিকস ফিল্ড সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন অটোচালক দূর্গাপুর ইউনিয়ন মৃত আইয়ুব আলীর ছেলে শরীফ (২২), ও মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের যাত্রী পূর্ণিমা রানী (৬৫)।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় শরীফের পায়ের রগ ছিঁড়ে যায় এবং পূর্ণিমা রানীর চোখে মারাত্মক আঘাত লাগে।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাহাত নামে এক অটোচালক প্রথমে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক শরীফ দুর্গাপুর থেকে দুইজন মহিলা যাত্রী নিয়ে মতলবের দিকে যাচ্ছিলেন। পথে চরপাথালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টলী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার রাইট সাইড ক্রস করে অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোবাইকটি খাদে পড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় শুকুর আলী, মেহেদী, মো. বাচ্চু মিয়া প্রধান, রাহাত, জাকির হোসেন ও ইউপি সদস্য গৌরাঙ্গ মিলে আহতদের হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনার পর টলী গাড়ির চালক পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। টলী গাড়িটি বর্তমানে স্থানীয় ইউপি সদস্য গৌরাঙ্গ, শুকুর আলী ও জাকির হোসেনের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, ঘটনাটি তাদের জানা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা