September 30, 2026, 7:18 pm
শিরোনামঃ
দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তরে ডাকাত সন্দেহে আটক ৯

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তরে ডাকাত সন্দেহে নয়জনকে আটক করেছেন স্থানীয় জনতা।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

আটকরা হলেন- চাঁদপুর সদরের দক্ষিন আশিকাঠী (ব্যাপারী বাড়ীর) মো. ইয়াকুবের মো. শাখাওয়াত (২২), মতলব দক্ষিণের উত্তর উপাদী (খান বাড়ী)র মজিব খানের ছেলে মো. ফাহিম (২০), চাঁদপুর সদরের ধনপদ্দি গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মেহেদী হাসান ইমন (২২), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লাহাপাড়ার আমিন উদ্দিনের ছেলে মো. আশিক (২৪), মতলব উত্তরের শিকারীকান্দি গ্রামের কামাল প্রধানের ছেলে মো. জামাল প্রধান (২৩), মোস্তফাপুরের বাবুল মুন্সির ছেলে মো. সাইফুদ্দিন রনি (২৪), কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস (২৯), মাইথারদিয়ার মৃত ধনু মিয়ার ছেলে মো. সোহাগ (২৬) ও চাঁদপুর সদর উপজেলার দাসদী (শেখ বাড়ী) গ্রামের বাবুল মোল্লার ছেলে আল আমিন (২৫)।

তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানার জিডি নং- ৬৯৬, তারিখ- ২১/০৮/২০২৪ ইং, ধারা-৫৪ ফৌজদারি কার্যবিধি আইনে আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। মধ্যরাতে দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ৯ নয়জনকে সন্দেহজনকভাবে মাইক্রোবাসে ঘুরাঘুরি করতে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করে। তাদের আচরনে সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে সেনা সদস্যদের খবর দিলে থানায় নিয়ে আসেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, স্থানীয়রা সন্দেহজনক ৯জনকে আটক করে থানায় সোপর্দ করে। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা