August 10, 2026, 3:22 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে ডোবায় পরে ৬ বছরের শিশুর মৃত্যু

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর জেলার মতলব উত্তরে ডোবায় পরে আদিবা নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (৩১ মে) বিকেলে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিবা ছোট লক্ষ্মীপুর গ্রামের কৃষক আব্দুল হাই প্রধানের কন্যা সন্তান।

জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু আদিবা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়।

পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আদিবাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে এসেছে। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা