June 25, 2026, 8:24 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

মতলব উত্তরে তিল চাষে সোনালি সম্ভাবনা ; কৃষকদের মুখে হাসি

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তিল চাষ কৃষকদের কাছে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। উৎপাদন খরচ কম, পরিশ্রম কম, আর বাজারে ভালো দামের কারণে তিল চাষের প্রতি কৃষকদের আগ্রহ বেড়েছে। ভোজ্যতেল হিসেবে তিলের তেলের চাহিদা বাড়ায়, চাষিরা এই ফসলকেই দেখছেন আয়ের নতুন উৎস হিসেবে।

মঙ্গলবার (১৩ মে) উপজেলার ষাটনল, বাগানবাড়ী ও জহিরাবাদ ইউনিয়নের মাঠঘাট ঘুরে দেখা গেছে, অনেক কৃষক আমন ধান কাটার পর জমিতে তিলের চাষ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় তারা এবার বাম্পার ফলনের প্রত্যাশায় আছেন।

উপজেলার ষাটনল গ্রামের চাষি শাহীন আলম বলেন, “গত তিন বছর ধরে আমি তিল চাষ করছি। এবার দুই বিঘা জমিতে করেছি। রাসায়নিক সার, কীটনাশক বা সেচ লাগে না। প্রতি বিঘা থেকে ৫-৬ মণ ফলন পাই, এতে আয় হয় ১০-১২ হাজার টাকা। তিল চাষে ঝামেলা কম, লাভ বেশি।”

অন্যদিকে, জহিরাবাদ ইউনিয়নের কৃষক সাইফুল ইসলাম বলেন, “আগে তিল চাষ করতাম না। আলমগীর ভাইকে দেখে উৎসাহ পেয়েছি। এবার প্রথমবার এক বিঘা জমিতে চাষ করেছি। এখন দেখছি, এই ফসলে খরচ কম, জমিও খালি পড়ে থাকে না। ফলনও আশানুরূপ হচ্ছে।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মতলব উত্তরে ২৩ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। বীজ সহায়তা দেওয়া হয়েছে ২৮০ জন কৃষককে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের উৎসাহ দিচ্ছেন ও কারিগরি সহায়তা প্রদান করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, “তিল একটি লাভজনক এবং পরিবেশবান্ধব ফসল। কম খরচে উৎপাদন সম্ভব হওয়ায় কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন। তিলের তেল অত্যন্ত স্বাস্থ্যসম্মত, যার বাজার চাহিদা দিন দিন বাড়ছে। আমরা চাই তিল হোক মতলব উত্তরের কৃষকদের আর্থিক মুক্তির একটি পথ।”

তিনি আরও জানান, তিল চাষে যদি বাজার ব্যবস্থাপনা সহজ করা যায়, তাহলে এটি হতে পারে এ অঞ্চলের কৃষির জন্য একটি নতুন দিগন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা