November 26, 2026, 9:58 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

মতলব উত্তরে দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থী বহিষ্কার

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে ফরাজীকান্দি উয়েসীয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

ফরাজীকান্দি উয়েসীয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে ফরাজীকান্দি উযেসীয়া কামিল মাদ্রাসার সাধারণ বিভাগের পরীক্ষার্থী মো. সোহান মিয়া, রোল নং- ২৯১৬২৬, রেজি: নং ২১১৮৬৩২৪৩৯ এবং দশানী আল আমিন বোরানূর উলুম দাখিল মাদ্রাসার সাধারণ বিভাগের পরীক্ষার্থী মো. আব্দুল কাদির জীলানী রোল নং- ২৯১৮২৮, রেজিঃ নং- ২১১৮৬৩২১১৫ এই দুই ছাত্রকে কেন্দ্রে দায়িত্ব পালনকালে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি কক্ষ পরিদর্শনকালে ওই পরীক্ষার্থীদেরকে নকলসহ হাতেনাতে ধরে ফেলেন এবং তাদেরকে বহিষ্কারের নির্দেশ দেন।

পরীক্ষা শুরুর আগে বৈরী আবহাওয়া থাকার কারণে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা সম্ভব হয়নি। সেজন্য এমনটি হতে পারে। তবে সুন্দর, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা কাজ করছি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি জানান, বহিষ্কৃত ০২ (দুই) জন পরীক্ষার্থীর তথ্য কেন্দ্র সচিব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে (ঢাকা) অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি আরও জানান, বহিস্কৃত পরীক্ষার্থী এবছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। এসএসসি পরীক্ষায় অসদুপায় যারাই করার চেষ্টা করবে তাদেরকেই বহিস্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা