September 25, 2026, 2:24 am
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

মতলব উত্তরে ধর্ষণ মামলার আসামি আটক

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তরে ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৩ জুন) উপজেলার রায়েরকান্দি এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি ফয়সালকে (৩৪) আটক করা হয়েছে। সে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের ফজলুল করিম সরকারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হাজী ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ছিলেন ফয়সাল সরকার। সেই সুবাদে ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষারর্থী ভিকটিম তার কাছে প্রাইভেট পড়তে আসতো। গত ৮ মার্চ প্রাইভেট পড়তে গেলে পানির সাথে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করে। বিষরটি জানাজানি হলে খন্ডকালীন শিক্ষক ফয়সালকে বিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।

এদিকে স্থানীয়ভাবে মিমাংসা করার কথা বলে কালক্ষেপণ করে ফয়সাল। সোমবার ৩রা জুন ফয়সালকে মিমাংসার কথা বল্লে সে উল্টা ভয়ভীতি প্রদর্শন করে। পরে উপজেলার ছোট কিনারচক গ্রামের মালোয়শিয়া প্রবাসী আক্কাস আলীর স্ত্রী ভিকটিমদের মা সুমন আক্তার বাদী হয়ে ধর্ষক ফয়সালের বিরুদ্ধে মতলব উত্তর থানায় ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় একটি মামলা হয়। সেই মামলার সূত্রে ধরে মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান -১ সঙ্গীয় ফোর্সের নিয়ে আসামী ফয়সাল (৩৪) কে আটক করেছে। আটককৃত ফয়সালকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, মামলা হওয়ার সাথে সাথে পুলিশ ফয়সালকে আটক করতে সক্ষম হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ সর্বদা সক্রিয় আছে।

উল্লেখ্য ভিকটিম এবার ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা