July 25, 2026, 4:25 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তরে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে ভোরবেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

গতকাল বুধবার (৩১ জুলাই ২০২৫) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার ও নদী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার আমুয়াকান্দা ও ঠাকুরচর এলাকা থেকে ১টি ভেসাল জাল এবং ৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারে মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি হয়। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, চায়না দুয়ারী ও ভেসাল জালের মতো নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা আমাদের দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকি। এ ধরনের জাল দিয়ে ছোট মাছ ও পোনাও ধরা পড়ে, যার ফলে প্রজনন ব্যাহত হয়। অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও অংশ নেন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মো. জামিল, থানা পুলিশের একটি দল এবং মৎস্য অফিসের কর্মচারীরা।

স্থানীয় সচেতন মৎস্যজীবীরাও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান জেলেদের মধ্যে সচেতনতা বাড়াবে এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, চলমান ইলিশ প্রজনন মৌসুম ও অভয়াশ্রম কার্যক্রম সফল করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা