চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পানিতে ডুবে সালমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে ইউনিয়নের গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের সিংগাপুর প্রবাসী মো. শাহরিয়ারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু সালমান মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর একপর্যায়ে পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। এরপর পরিবারের লোকজন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, বিষয়টি মাত্র আপনার কাছ থেকে শুনলাম। খোঁজ খবর নিচ্ছি।