চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৫জন প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে হুইলচেয়ার তুলে দেন তিনি।
হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের চলাচল ও স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করা সবার দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন এবং তাদের চলাচলে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।