August 11, 2026, 9:35 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

মতলব(চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা উপজেলার ষাটনল হাফেজ আব্দুল লতিফ দাখিল মাদ্রাসা ও এতিমখানায় মতলব উত্তর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফি এবং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাইমুর রহমান শাহীন এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি স্বপন মিয়াজী, ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সাবেক ছাত্রনেতা মিয়াজী ছিয়ান আহম্মেদ সুজন, উপজেলা যুবদল নেতা ইঞ্জি. জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. আহসানউল্লাহ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন মেম্বার, কারানির্যাতিত ছাত্রনেতা রাকিবুল আলম সৈকত।

এছাড়াও উপস্থিত ছিলেন কাফরুল থানা ছাত্রদলের আহবায়ক সদস্য শিহাব হোসেন সিকদার, সাবেক ছাত্রনেতা এমপিও আল আমিন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি লিটন মিয়া, প্রচার সম্পাদক সিয়াম মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাফি মিয়াজী, ছাত্রদল নেতা মো. ওয়াসিম’সহ আরও অনেকে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, বেগম খালেদা জিয়া এতিমদের প্রতি সবসময় মায়ের মতো মমতা দেখিয়েছেন। তাই কেবল রাজনৈতিক নেত্রী হিসেবে নয়, মানবিকতার প্রতীক হিসেবেও তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

বক্তারা আরও বলেন, আজকে আমরা সেই শিক্ষা ও মূল্যবোধ ধারণ করেই এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের স্বার্থে আবারও নেতৃত্ব দেবেন এটাই আমাদের প্রত্যাশা।

বক্তারা আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি দেশের কোটি মানুষের আশার প্রতীক। তার মুক্তি ও আরোগ্য কামনায় ছাত্রদলের এই উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা