September 10, 2026, 12:43 am
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তরে বিএনপি নেতা মজিবুর রহমানের মায়ের ইন্তেকাল

মমিনুল ইসলাম:
Oplus_131072

মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানের মমতাময়ী মা গোলাপি বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর রাত ৪টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা গোলাপি বেগমের স্বামী নাম ছিল আ. কাদির বেপারী।

বৃহস্পতিবার বাদ জোহর দশানী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে দশানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজা নামাজে রাজনৈতিক, সামাজিক ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা