September 11, 2026, 2:11 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

মতলব উত্তরে বিএনপি নেতা মোতালেব প্রধানের ইন্তেকাল ; রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া!

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব প্রধান (৬০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকার পিজি হাসপাতালের দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় গজরা বাজারে অবস্থিত শিল্পকলা একাডেমি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোতালেব প্রধানের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার জানাজায় অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারীসহ স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, এবং হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

জানাজায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী, গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ইউপি সদস্য জাহিদ দেওয়ান, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, গজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, যুবনেতা রিপন প্রধান প্রমুখ।

তার মৃত্যুতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা