September 29, 2026, 12:41 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি সেলাইমান গ্রেপ্তার

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী আদুরভিটি বলাইখারকান্দি গ্রামের মো. রুস্তম আলী মিয়াজীর ছেলে মো. সোলেমান মিয়াজীর (৪০) উপর পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা হয়।

এ ঘটনায় সোলাইমান মিয়াজির পিতা মো. রুস্তম আলী মিয়াজি বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে প্রধান আসামী মো. সাইফুল ইসলাম মিয়াজিকে ১মাস পর গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

গত মঙ্গলবার গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মতলব উত্তর থানার উপ-পুলিশ  পরিদর্শক (এসআই) ও মালার তদন্তকারী কর্মকর্তা মো. জাফর আহম্মেদ তাকে গ্রেপ্তার করেন।

জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ মার্চ সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী মো. সোলেমান মিয়াজীকে বলাইরখারকান্দি গ্রামে তার নিজ বাড়িতে একই এলাকার সাইফুল ইসলাম মিয়াজী ও তার ছেলে মো. হৃদয় মিয়াজী দেশীয় ধারালো ছুরি দিয়ে কোপ দিয়ে মো. সোলেমান মিয়াজীর ঠোঁট, গাল, ঘাড় ও বাম হাতে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। বর্তমানে তিনি মৃত্যুর শয্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মালার তদন্তকারী কর্মকর্তা মো. জাফর আহম্মেদ বলেন, মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার মামলার ১নাম্বার আসামি মো. সাইফুল ইসলাম মিয়াজিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছি। আশাকরছি অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতা নিয়ে আসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা