August 12, 2026, 11:02 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ মাগরিব মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দক্ষিণ সরদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণমানুষের আশা-আস্থার প্রতীক। দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি কখনো আপস করেননি। আজ তিনি অসুস্থ, তাই দল-মত নির্বিশেষে সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছে।

তিনি আরও বলেন, দেশনেত্রী বহু নির্যাতন, জেল-জুলুম সহ্য করেও জনগণের অধিকার রক্ষার লড়াই চালিয়ে গেছেন। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশবাসীর মাঝে ফিরে আসুন।

অনুষ্ঠানে বিএনপি নেতা গোলাম হোসেন গাজীর সভাপতিত্বে ও বিএনপি নেতা মো. সফিক প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রীপুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

এ সময় আরো বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ দেওয়ান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রনি, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার ছগির, উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, বিএনপি নেতা মিনু দেওয়ান, যুবদল নেতা জাকির হোসেন মির্জিসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের মাধ্যমে খতমে কুরআন সম্পন্ন করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা