September 27, 2026, 4:34 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মতলব উত্তরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আটক ১

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুর, মতলব উত্তরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় নিয়মিত মামলায় শাহাবুদ্দিন (২৮)নামে এক আসামী গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন জেলার হাজীগঞ্জ উপজেলার কংগাইশ (আলীগঞ্জ, ছেয়াল বাড়ী) এর হাবিব উল্যাহর ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারকের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান-১ সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানার মামলা নং-১১, তারিখ- ৯ আগস্ট, ২০২৩; ধারা- ৩৫/৪১ বিদ্যুৎ আইন, ২০১৮ গত ১৪ জুলাই সকাল অনুমান ১০টায় মতলব উত্তর থানাধীন ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজারের জনৈক নজরুল ইসলামের আইস ফ্যাক্টরী এর সামনে বৈদ্যুতিক পোল নং-এমএন ১-১অ-১৫৪-১-১০-২৯-২৪  এবং ০২।

মতলব উত্তর থানাধীন ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রামের মধ্য বকাউল বাড়ীর সামনে বৈদ্যুতিক পোল নং-এমএন ১-১অ-১৫৪-১-১০-২৯-৪৩-৫-২ সহ  মোট ২টি ১৫ কেভিএ ট্রান্সফর্মার গ্রেফতারকৃত আসামী চুরি করিয়া নিয়া যায়।

উক্ত চোরাই যাওয়া ১ম ট্রান্সফর্মারের সিরিয়াল নং- ২০১৮-১৫-১১০০০, কোম্পানীর নাম- টিএস, যাহার মূল্য অনুমান ৮১ হাজার ৩৭ টাকা এবং ২য় ট্রান্সফর্মারের সিরিয়াল নং- ৫০৭০৮৯৬, কোম্পানীর নাম- টোশিভা, যাহার মূল্য অনুমান ৮১ হাজার ৩৭  টাকা মোট ১লক্ষ ৬২ হাজার ৭৪ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিনকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা