September 30, 2026, 6:31 pm
শিরোনামঃ
দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তরে ভাইকে পিটিয়ে হত্যা ; আটক ৬

মতলব উত্তর প্রতিনিধি:

সম্পত্তিগত বিরোধের জের ধরে আপন ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে আজ ২৯ সেপ্টেম্বর রবিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মিঠুরকান্দি গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে মো. সফিকুল ইসলাম বেপারী (৩০) এর সাথে তার ভাই বোনদের পৈতৃক সম্পত্তিগত বিরোধ চলছিল। বৃহস্পতিবার তার সাথে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে সফিকুল ইসলামকে বেধর মারপিট করেন তার ভাই, বোন ও ভগ্নিপতি। এতে করে সফিক গুরুতর আহত হলে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন জানিয়েছেন আটককৃতরা।

আটককৃতরা হলেন, নিহতের ভাই আশিক বেপারী (২৩), রবি উদ্দিন (৪৫), মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান (২৮), সফি উল্লাহর ছেলে সিমা (৩০), রিনা (৩৮) ও লিপি আক্তার ৩৫)।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। মৃতদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পোস্টমর্টেম পাঠানো হয়েছে। আটককৃত ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা