November 24, 2026, 4:07 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মতলব উত্তরে ভাত রান্নায় দেরি হওয়ায় গৃহবধূকে পুড়িয়ে মারল স্বামী!

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভাত রান্নায় দেরি হওয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ঘাতক স্বামী মো. ইয়াসিনকে আটক করছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

নিহত ফেরদৌসী আক্তার আন্না (২৫) উপজেলার গাজীপুর বাগবাড়ি গ্রামের মো. ইয়াছিনের স্ত্রী ও নবুরকান্দি গ্রামের মৃত আব্দুল আউয়াল মেয়ে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ফতেপুর পশ্চিম ইউনিয়নের মেঘনা ধনাগোদা নদীর নবুরকান্দি ভেরিবাদের সাথে টেম্পু স্টেশন নদী থেকে নিহত ফেরদৌসী আক্তার আন্নার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম গাজীপুর গ্রামে মো.শাহ আলমের ছেলে মো.ইয়াসিন ও তার স্ত্রী ফেরদৌসী আক্তার আন্নার মধ্যে ভাত রান্না দেরি হওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে স্বামী মো. ইয়াসিন রাগান্বিত হয়ে স্ত্রী ফেরদৌসের আক্তার আন্নার গায়ে আগুন ধরিয়ে দেয় এবং গলাটিপে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পরবর্তীতে সকালে নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

নিহত ফেরদৌসী আক্তার আন্নার বড় বোন মনোয়ারা জানান, আমার ছোট বোনের স্বামী অন্য মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। আমার ছোট বোন এ বিষয়ে জানতে পারলে এবং পরকীয়ায় বাধা দিলে তাকে প্রতিনিয়ত মারধর করত। কিছুদিন আগেও পরকীয় করতে গিয়ে ধরা পড়ে জরিমানা দিয়েছে। শুক্রবার রাত তিনটার দিকে ইয়াসিন আমার মায়ের ফোন নাম্বারে ফোন দিয়ে বলে আপনার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আপনার বাড়িতে গিয়েছে কিনা। আমরা সকাল ভোরে ওই বাড়িতে গিয়ে দেখি ঘরের দরজায় তালা দেওয়া। পরে লোকের মুখে শুনতে পাই আমার বোনকে মেরে নদীর তীরে ফেলে রেখেছে।

নিহত ফেরদৌসী আক্তারের বড় ছেলে মো. আব্দুলা (৭) জানান, ভাত খাইতে গেলে আমার আব্বু রাতে আম্মুকে গ্যাসের চুলার আগুনদিয়ে জ্বালিয়ে দেয় এবং গলা টিপে হত্যা করে জামা কাপড় পরিবর্তন করে অটোরিকশায় করে আম্মুকে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খাইরুল কবির এবং আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বামী মো. ইয়াছিনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা