July 25, 2026, 2:00 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তরে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ; স্ত্রী সন্তান আইসিইউতে 

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে আলোর সন্ধানে বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও বড় দূর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দীন মিয়াজির ছেলে মো. সালামত মিয়াজী (৫৫) মৃত্যু হয়েছে। ও তার স্ত্রী সন্তান ঢাকার একটি হাসপাতালে আইসিউতে আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. মানিক।

জানা যায়, মো. সালামত মিয়াজি ও তার স্ত্রী সেলিনা বেগম শনিবার (১৯ মার্চ) বিকেলে মেয়ের শশুর বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে রাস্তার ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল বেপরোয়া কামড়ায়। খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাঁদেরকেও জিদ্দি ভিমরুল কামড়ে আহত করে।

সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সেলিনা আক্তার ও অন্যান্যরা মারাত্মক অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

দুর্গাপুর ইউপি সদস্য মো. মানিক মিয়া জানান, ঘটনাটি একটি হৃদয় বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। ঘটনার পরে আহত সালামত মিয়াজি সহ তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য পাঠানো ঢাকায় পাঠানো হয়। সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়। সালামত মিয়াজির মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার সকালে জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা