July 25, 2026, 4:26 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তরে ভূমি অফিসে পানিশমেন্ট পোস্টিং এসে গায়েব অফিস সহায়ক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন ভূমি অফিস সহায়ক (এএলএসএস) মীর মোহসীন পাবেল ২০২৫ সালের ২০ মে দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিত অফিসে উপস্থিত থাকছেন না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, তিনি সপ্তাহে এক-দুদিন অফিসে এসে সারা সপ্তাহের হাজিরা দিয়ে চলে যান। সোমবার (২৮ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি টানা নয় কার্যদিবস অফিসে অনুপস্থিত।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, পাবেল এখানে ‘পানিশমেন্ট পোস্টিং’ হিসেবে এসেছেন। তার এই অনুপস্থিতির ফলে ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ সেবা প্রত্যাশীরা।

ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা মোস্তাক হোসেন বলেন, ভূমি অফিসে কোনো কাগজপত্র জমা দিতে গেলেও সহকারী না থাকায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আমরা সাধারণ মানুষ, বারবার যাওয়া সম্ভব না।

আরেক সেবাগ্রহীতা ফারুক মিয়া বলেন, সহকারী না থাকায় কোনো তথ্য বা দিকনির্দেশনা পাচ্ছি না। অফিসে গেলেই শুনি ‘লোক নাই’।

অভিযোগ বিষয়ে জানতে মীর মোহসীন পাবেলের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি সাংবাদিকের পরিচয় শোনার পর ফোন কেটে দেন এবং পরবর্তীতে নাম্বার বন্ধ করে দেন।

ইসলামাবাদ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মিজানুল কবির বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, তিনি ৯ দিন যাবত অফিসে অনুপস্থিত। আমি বারবার বলেছি, অফিসে নিয়মিত হতে। এতে অফিসের কাজে সমস্যা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, আমার দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত দায়িত্ব পালনে ব্যর্থতা মেনে নেওয়া যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা