July 25, 2026, 4:26 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তরে মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ চেয়ে ইউএনও বরাবর ছাত্রদল নেতার আবেদন

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মসজিদের বিদ্যুৎ বিল (কারেন্ট বিল) মুকুবের দাবি জানিয়েছেন গজরা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম বাবু।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত এক আবেদনে তিনি জানান, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি একটি নৈতিক ও মানবিক শিক্ষাকেন্দ্র। অথচ সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক বিলসহ অন্যান্য খরচ বহন করতে গিয়ে অনেক মসজিদ কমিটি চরম সংকটে পড়েছে। তাই মসজিদ পরিচালনায় সুবিধার্থে বিদ্যুৎ বিল মাফ করা অত্যন্ত জরুরি।

গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কারাবন্দি হয়ে ফিরে আসা এই সাহসী ছাত্রনেতার এমন পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় মুসল্লি, সাধারণ মানুষ ও বিভিন্ন ধর্মপ্রাণ নাগরিকেরা ফেসবুকে পোস্ট শেয়ার করে তাঁর প্রশংসা করছেন।

মো. আব্দুল জলিল নামে তার পোস্টে কমেন্ট করে বলেন, নিঃসন্দেহে ভালো কাজ। যদি সফল হন, তবে মতলব উত্তরে স্মৃতি স্মারক হয়ে থাকবেন আজীবন, আর দোয়া ও তো পাবেন ই, সদকা যারিয়া হিসাবে আজীবন প্লাস মৃত্যুর পর ও।

মোহাম্মদ বিন মোফাজ্জল নামে আরেকজন কমেন্ট করেন, ভালো কাজ করবেন মানুষ আপনাকে পছন্দ করবে, সেটা রাজনীতি বা ব্যক্তিগত কাজ ভালো কাজ করলে মানুষকে সবসময় পাশে পাবেন এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। শুভ কামনা রইলো সফল হোক।

এ বিষয়ে আরিফুল ইসলাম বাবু বলেন, আমি বিশ্বাস করি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের আত্মিক ভিত্তি। বিদ্যুৎ বিলের বোঝা কমানো গেলে এসব প্রতিষ্ঠান আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি কারও উপকারে আসে, সেটাই আমার প্রাপ্তি।

এদিকে অনেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি তুলেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি আমলে নেয়ার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা